কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে সিএনজি গাড়ির শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ১ টার দিকে সদর উপজেলার রশিদনগরের ভারুয়াখালী এলাকায় রেলক্রসিংয়ে এর ম সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মরিয়ম আকতার ও সিএনজি চালক সাহাব উদ্দিনের নাম জানা গেলেও বাকি তিনজনের পরিচয় মেলেনি ।
তবে নিহতদের সবাই কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় নিজের কাজ সেরে বাড়িতে ফেরার পথে যাত্রীবাহী সিএনজি গাড়িটি রেলক্রসিং পার হওয়া হচ্ছিল তখন গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । মুহূর্তেই অটোরিকশাটি ট্রেনের নিচে চলে যায়। ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত অটোরিকশাটি টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
