সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তাদের জনবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন ।
সাতকানিয়া উপজেলার অন্তর্গত বাজালিয়া ইউনিয়নে বাস স্টেশন এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বাণিজ্য চালাচ্ছেন হকাররা।
বান্দরবান জেলার প্রধান সড়ক ও এই সড়ক টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির উত্তর পাশে রয়েছে পুরানগড় ধোপাছড়ি যাতায়াতের একমাত্র সড়ক এবং বাজালিয়া স্টেশন এর উপর দিয়ে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহাম্মদ বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, বাজালিয়া হেদায়াতুল উলুম ফাজিল মাদ্রাসা শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় গার্ডেন স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রী ও জনসাধারণ এই সড়ক দিয়ে দৈনন্দিন যাতায়াত করে থাকেন ।
কিন্তু প্রতিনিয়ত এই অবৈধ স্থাপনার কারণে স্কুলের কলেজের ছাত্র-ছাত্রীরা চলাচলের
বিঘ্ন ঘটছে। বান্দরবান প্রধান সড়কের উত্তর পাশে পুরানগড় ও ধোপাছড়ি যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় সড়ক টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ স্টেশনে দিন দিন সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি জায়গায় দুই পাশ সংকুচিত করে ফেলেছে করে প্রভাবশালী মহল।
সরেজমিনে গিয়ে দেখা যায় বাজালিয়া নিউ মার্কেটের সামনে বান্দরবান সড়কের উপর দোকান বসে গেছে ও মনছুর প্লাজা ও বান্দরবান সড়কের দক্ষিণ পাশে যাত্রী ছাউনীর পাশে অবৈধ স্থাপনা তৈরি করে অবৈধ ব্যবসায়ীদের থেকে দৈনিক ৩/৪ হাজার টাকা ভাড়া আদায় করে থাকেন প্রভাবশালী মহল ।
এসব অবৈধ স্থাপনার কারণে বান্দরবান প্রধান সড়কে ময়লা আবর্জনা এবং এবং দূষিত পানির কারণে গর্ত সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে অনেক গাড়ি ও পথচারীর দুর্ঘটনায় শিকার হয়েছে। যানজট নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যাবত বাজালিয়া বাস স্টেশন এ জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।
ইতি পূর্বে সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং বান্দরবান সড়ক ও জনপদ বিভাগ একাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরেও অবৈধ হকাররা নতুন করে প্রতিদিন অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন কোন কিছুর তোয়াক্কা না করে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রয়োজন এর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ ও ছাত্র ছাত্রীর অভিভাবক ও ব্যবসায়ীরা ।
