পাখী
স্বর্ণা তালুকদার
দুষ্ট মিষ্টি ছোট বড়
নানান রকম পাখি,
মিষ্টি রোদে যতনে খুব
বন্দী করে রাখি।
থাকতেে চাওনা আজ পরাধীন
উড়বে ডানা মেলে,
সন্ধ্যা হলে ফিরবে নীড়ে
উড়েই হেসে খেলে ।
পাখীদের জন্য ভালোবাসা
কিচির মিচির ডাকে,
ভোরবেলাতে ঘুম ভাঙিয়ে
দূরে দূরেই থাকে ।
