বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার ১০ আগস্ট বিকাল ৩ ঘটিকার সময় চাইঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বান্দরবান জেলা বিএনপির সদস্য মাওসেতুং তংচংগ্যা এর সভাপতি কে এই নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়।
ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সদস্য বাবু চ নু মং, বান্দরবান জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ওসমান গনি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ, সম্পাদক ফরিদ আহাম্মদ সহ রোয়াংছড়ি উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সদস্য বাবু চ নু মং বলেন দীর্ঘ ১৭ টি বছর আমরা আমাদের দলীয় কার্যক্রম উন্মুক্তভাবে চালিয়ে যেতে পারিনাই, স্বৈরাচার সরকার আমাদের দলীয় কার্যক্রমকে সরকারি পুলিশ বাহিনী দিয়ে দমন করে রেখেছিল, ১৭ বছর পর আমরা উন্মুক্তভাবে দলীয় কার্যক্রম করতে পারছি, আমাদের নেতাকর্মীদের অনৈতিকভাবে মামলা হামলা দিয়ে পাড়া মহল্লা থেকে তাড়িয়েছে, বর্তমানে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী ও সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপি থেকে যাকেই নমিনেশন দেয়া হবে তাকে জয়যুক্ত করতে কাজ করে যাওয়ার আহ্বান করেন।
