রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

মৈত্রী মানবিক সংগঠনে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

 পরিবেশ রক্ষার অঙ্গীকারে, সবুজ পৃথিবী গড়ার স্বপ্নে, মৈত্রী মানবিক সংগঠনের উদ্যোগে শনিবার ১৫ আগষ্ট ২০২৫ ইং প্রথম ধাপে (বায়োজিদ লিংক রোড ৬ নং ব্রিজ সংলগ্ন হাতের ডান পাশে) আর্য্যধাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘশ্রী থেরো সভাপতিত্বে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিহার প্রাঙ্গণে রোপন সম্পন্ন হয়েছে।

এবং দ্বিতীয় ধাপে মাঝের ঘোনা বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদন্ত বিজ্ঞানন্দ থেরো সভাপতিত্বে অএ বিহার প্রাঙ্গণে চারা রোপণ সুসম্পন্ন হয় ।

এই সময় সনজয় বড়ুয়ার সঞ্চালনায় এবং বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নব প্রতিষ্ঠিত মৈত্রী মানবিক সংগঠনকে এই কাজের জন্য উৎসাহ প্রদান করেন । 

বৃক্ষরোপণ কর্মসূচি তে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু ডালু বড়ুয়া , প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন বাবু সুপম বড়ুয়া,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবু সুষেন বড়ুয়া ছোটন , ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ বড়ুয়া , প্রতিষ্ঠাতা মহাসচিব বাবু সনজয় বড়ুয়া , যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী বাবু বাপ্পা বড়ুয়া , সাংগঠনিক সম্পাদক বাবু সোহাগ বড়ুয়া , অর্থ সম্পাদক বাবু চয়ন বড়ুয়া , প্রচার সম্পাদক দীপন বড়ুয়া (তম ) সহ অত্র দুই বিহারের দায়ক দায়িকা মধ্যে উপস্থিত ছিলেন বাবু রঞ্জিত বড়ুয়া, বাবু সঞ্জয় বড়ুয়া , শ্রীমতি পুতুল বড়ুয়া,শ্রীমতি অলিকা বড়ুয়া , শ্রীমতি আন্না বড়ুয়া , শ্রীমতি মেঘনা বড়ুয়া, সপ্তর্ষি ও সুদীপ্তা বড়ুয়া প্রমুখ ।

প্রতিটি চারাই শুধু একটি গাছ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিশ্রুতি—একটি শীতল ছায়া, নির্মল বাতাস আর সবুজ পৃথিবীর আশ্বাস ।

  • সর্বশেষ
  • পঠিত