শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

প্রত্যয়ের স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ তারেকুল ইসলাম দৌলত, হাটহাজারী প্রতিনিধিঃ–

ঐতিহ্যবাহী শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশ’র ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবীর দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার -২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ঘটিকা হতে শুরু হয়ে উক্ত সেমিনার রাত ৮ ঘটিকা পর্যন্ত চলমান থাকে।

সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদের সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের ও সভাপতিত্ব করেন সাজিদুল ইমরান। উপস্থিত ছিলেন সম্পাদকবৃন্দ ও সেমিনার অংশগ্রহণ করেন সংগঠনের মোট ৬৪ জন সদস্য।
সেমিনারে বক্তারা বলেন বাংলাদেশের প্রতিটা উন্নয়ন মূলক কাজে দেশের তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবীরা সামনের থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছে।

“প্রত্যয় বাংলাদেশের উদ্যোগ সর্বদাই সমাজের জন্য অনুপ্রেরণাদায়ী। স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক এই আয়োজন তাদের সেবামূলক কাজে নতুন দিশা দেবে।

শিক্ষা, সেবা ও দায়িত্ববোধে ঐতিহ্যবাহী প্রত্যয় বাংলাদেশ তরুণ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।প্রত্যয় বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবীদের কাজকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানের শেষে প্রত্যয় বাংলাদেশের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র উম্মোচন করা হয় ।

  • সর্বশেষ
  • পঠিত