আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কালামিয়া বাজার ছাবের টাওয়ারস্থ বাহার কনভেনশন হল এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা , বাহার কনভেনশন হল এর স্বত্বাধিকারী ও চাটগাঁ টিভির পরিচালক হাজী বাহার উদ্দিন ,ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জি এম মাহবুব হোসেন, বাকলিয়া বিএনপি নেতা হাজী মহিউদ্দিন ।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা লোকমান মিয়া, প্রবাসী হারুনুর রশিদ, মোহাম্মদ জসিম, সাংবাদিক স ম জিয়াউর রহমান, সাংবাদিক রতন বড়ুয়া ,ব্যাবসায়ী নেছার ও নয়ন প্রমুখ ।
