শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বান্দরবানে ইসলামী ছাত্রশিবির কর্তৃক এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

রশিদ আহমদ, বান্দরবান।

বান্দরবান ইসলামি ছাত্র শিবিরের পক্ষ হতে বান্দরবান জেলা থেকে ২০২৫ সালে দাখিল ও এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
রবিবার ২৪ আগস্ট সকাল ১০ ঘটিকার সময় বান্দরবান হিলভিউ কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা শাখা কর্তৃক এই এ প্লাস সংবর্ধনার আয়োজন করা হয় এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে এক থেকে তিন পর্যন্ত প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের মেধা সংবর্ধনা দেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মো: জুয়েল, বান্দরবান জেলা জামাত ইসলামীর আমির এস এম আব্দুস সালাম, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ৩০০ নং আসনের সংসদ পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম, বান্দরবান জামাত ইসলামির সেক্রেটার অধ্যাপক আব্দুল আউয়াল, বান্দরবান জেলা ছাত্রশিবিরের সভাপতি সামশু উদ্দিন সহ বান্দরবান জামাত ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক মুখস্ত করানো হতো, আমরা এখনো পর্যন্ত পশ্চিমাদের তৈরি করা শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই শিক্ষা গ্রহণ করছি, আমাদের এইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমি দেখেছি তারা কখনো শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করে না তোমার মাধ্যমে কয়জন উপকৃত হয়েছে, তুমি কয়জনকে উপদেশ দিয়েছো এই কথাগুলো আমাদের কোন শিক্ষক আমাদের কাছে জিজ্ঞেস করে নাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাদেরকেই বাহবা দিয়ে গেছেন যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকুরে নিয়েছেন, চাকুরি করে লক্ষ লক্ষ টাকা দেশের বাইরে পাচার করেছেন তাদেরকেই মূল্যায়ন করে গেছে। কিন্তু ভাল মানুষ হয়েছো কিনা তাহা একবারের জন্যও জিজ্ঞেস করা হতোনা। আমাদের দেশকে এসব আপসংস্কৃতি থেকে বের করতেই ইয়ং জেনারেশনদের এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • পঠিত