গত ২৯ শে আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে প্রজন্ম মীরসরাইয়ের উদ্যোগে হাফেজ ও এতিম ছাত্রদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্থান ছিল শাহ মুরাদ (রঃ) হেফজ ও এতিমখানা।
প্রজন্ম মীরসরাইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ নুর এর সঞ্চালনায়, প্রজন্ম মীরসরাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম চৌধুরী, আয়কর আইনজীবী, উপদেষ্টা প্রজন্ম মীরসরাই, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মীরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম ও প্রতিষ্ঠাতা সভাপতি সাউথ মঘাদিয়া এডুকেশন এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম।
আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাওলানা হায়দার আলী, সহকারী মৌলভী, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রজন্ম মীরসরাইয়ের শুভাকাঙ্খী নাসির উদ্দিন এবং প্রজন্ম মীরসরাইয়ের পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, সাঈদ হাসান ওভি, নাজিম উদ্দিন।
এছাড়াও সংগঠনের কর্মী ও সদস্যদের মধ্যে আরাফাত, আবীর, জাকারিয়া, শরীফ, আকবর, ফয়সাল,আকিব, শাহীনসহ অনেকে উপস্থিত ছিলেন।উক্ত প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করের নির্বাহী পরিচালক এডভোকেট সরওয়ার নিজামী।
অনুষ্ঠানে বক্তারা মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
