শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

আশেকানে মোস্তফা (সঃ) হেফজখানা ও এতিমখানায় গাছের চারা রোপন ও বিতরণ

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও ২৮ জুলাই বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে গত ১সেপ্টেম্বর কক্সবাজার জেলাস্হ চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী আশেকানে মোস্তফা (দ:) হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গনে গাছের চারা রোপণ ও ছাত্রদের মাঝে বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটগাঁ টিভির চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বিশিষ্ট মানবাধিকার নেতা
আলহাজ্ব আকতার উদ্দিন রানা।
উদ্বোধক ছিলেন চাটগাঁ টিভির পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী বাহার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন
জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এর সদস্য সচিব স ম জিয়াউর রহমান, সমন্বয়ক মো: মাসুদ রানা।

আরো উপস্থিত ছিলেন হেফজখানার প্রতিষ্ঠাতা ছৈয়দ নুর আমিন,সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ, চাটগাঁ টিভির চকরিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক বেলাল উদ্দিন ও ছাত্র ছাত্রীবৃন্দ।

  • সর্বশেষ
  • পঠিত