জাতীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং সাধারণ মানুষকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খেজুর, ঔষধী ও সৌন্দর্য বর্ধনে ফুলের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী আগামীকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় রাঙ্গুনিয়া উপজেলা সদর, পৌরসভার সামনে ও ইছাখালী অশোকারাম বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমান, সমন্বয়ক আকতার হোসেন নিজামী, মো : মাসুদ রানা ও এইচ এম শামীম।
