চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২৫ ইং
শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাস্টার তৈয়ব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সীতাকুণ্ড জোনের উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ কালুবি।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা নিজাম উদ্দিন নোমানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএফ শাহিন কলেজের প্রভাষক, আব্বাস উদ্দিন স্যার, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় উপ পরিচালক হাফেজ মোঃ ফোরকান উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারি এম এ মান্নান জিকো, মাওলানা মোঃ আলাউদ্দিন, মাওলানা ইব্রাহিম জিহাদী, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা ইকবাল হোসেন, মাস্টার মোঃ ইব্রাহিম, হাফেজ রবিউল হাসান, মোঃ শাহাবুদ্দিন সহ প্রমূখ।
বক্তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য যথাযথ সময়ের মূল্য প্রদান করার জন্য শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার আহমেদ জুয়েল বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদের যাদের সন্তান আছে পড়াশোনা করছেন তারা ডিপিএস করবেন না সর্বোচ্চ অর্থ সন্তানদের মধ্যে ব্যায় করুন সর্বোচ্চ সময় প্রদান করুন দেখবেন সময় হলে অসাধারণ ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন আজকে আমি আপনাদের প্রোগ্রাম এ প্রধান অতিথি অথচ আমার পড়াশোনার খরচ বহন করার জন্য মায়ের স্বর্ণ বিক্রি করেছেন যার জন্য আমরা মানুষ হতে পেরেছি।
দেশ ও জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে আমাদের। দেশ ও জাতির জন্য কাজ করতে হবে সবসময়ই। আসুন দেশকে ভালোবাসি সবাই মিলেমিশে কাজ করি।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়ে, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, পরিশেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা ও সভাপতির সমাপনী বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে।
