“চল যাই যুদ্ধে’ মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে সাবেক স্পীকার মরহুম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২৫ এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মরহুম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উত্তর হিঙ্গলাস্থ ডাবুয়া রাবার বাগান মাঠে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন কিউ সি গ্রুপ চট্টগ্রামের (ই.এম. ডি.), জে এ এম ইকবাল হাসান চৌধুরী।
বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আজিজুল হক আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইন্সক্যাপ শিপিং লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন, জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা আবু বকর চৌধুরী, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কামাল মিয়া, ডাবুয়া রাবার বাগানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা এস এম শফি, মাহমুদ কোম্পানি, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম ঝিকু, বিএনপি নেতা জসীম কোম্পানি, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, মোহাম্মদ দুলাল, মিয়া সওদাগর, যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক, ছাত্রনেতা এম এস নেওয়াজ, ফোরকান বিন সোলায়মান, যুবদল নেতা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এমরান, মোহাম্মদ সেলিম। এছাড়াও এসময় স্থানীয় নেতৃবৃন্দ, টুর্নামেন্ট পরিচালনা পরিষদের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় উত্তর হিঙ্গলা বয়েস ক্লাব কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন স্বজন মেলা ক্লাব। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মোহাম্মদ জুবাইদুল ইসলাম মুন্না। সেরা গোলরক্ষক নির্বাচিত হন রানার্স আপ দলের গোলকিপার মোহাম্মদ সজিব। খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোহাম্মদ দিদার। পরে বিজয়ী ও রানার্স আপ দলকে নগদ প্রাইজমানি সহ ট্রফি এবং পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি ও অন্যন্যা অতিথিবৃন্দ।
