১৭ সেপ্টেম্বর ২০২৫ — সাজেক ভ্যালির পাহাড়ি পথে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হন এবং অন্তত ১২ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর আধুনিক হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২ টা দিকে সাজেকের পর্যটন কেন্দ্র নিচে উঁচু পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেশন দিক থেকে জীপটি হঠাৎ পাহাড়ি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় গাড়িতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক ভ্রমণে ছিলেন বলে খবর পাওয়া যায়।
নিহত শিক্ষার্থীর নাম রিংকি, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার।
আহতদের প্রথমে সাজেকের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার কারণ হতে পারে।
উল্লেখ করা যায়, খাগড়াছড়ি থেকে বেশিরভাগ সাজেক গামী পর্যটকবাহী গাড়ি ফিটনেস বিহীন। বিশেষ করে চাঁদের গাড়ি নামে খ্যাত জীপ গাড়িগুলো বয়স প্রায় ৪০ থেকে ৪৫ বছর বয়স বলে ধারণা করা হয়।
অতি মুনাফা লাভের কারণে ফিটনেসবিহীন এই গাড়িগুলো বিআরটিএ ও প্রশাসনকে ম্যানেজ করে চলাচলের অনুপযোগী গাড়ি দিয়ে অনবরত মানুষের স্বপ্ন ও প্রাণ কেড়ে নিচ্ছে এই যানবাহন গুলো বলছে সচেতন মহল।
