‘২৪ এর সৈরাচার পতন আন্দোলনে গ্রেফতার হওয়া জুলাই রাজবন্দীরা প্রধান উপদেষ্টাসহ প্রত্যেক বিভাগ ও জেলা প্রশাসক বরাবর ৭ দফা দাবি দিয়ে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।১৬ সেপ্টেম্বর বেলা ১২:৩০ ঘটিকায় সময় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জুলাই রাজবন্দী ইব্রাহিম নিরব,অর্ণব হুসেইন, কাদের মাজহারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
একই সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মো:আরফত রহমান ও আবুল কাসেম।তাছাড়া অন্যন্য জেলায়ও প্রতিনিধির মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।
৭দফায় উল্লেখ করা হয় ১) ৬ আগষ্ট কে রাজবন্দী দিবস ঘোষণা ২)জুলাই সনদে রাজবন্দী স্পষ্ট করা৩)রাজবন্দী স্বীকৃতি ও গ্যাজেট প্রকাশ করা ৪)চিকিৎসা সেবা নিশ্চিত করা ৫) মামলা প্রত্যাহার করে ক্লিয়ার শীট দেওয়া ৬)রাজবন্দিদের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণ করা ৭)নির্যাতনের বিচার ও রাজবন্দিদের নিরাপত্ত নিশ্চিত করা ইত্যাদি দাবি তুলে ধরা হয়।
তারা বলেন আইন, বিচার বিভাগ মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ নজরুল রাজবন্দিদের আশ্বাস দিলেও কোন পদক্ষেপ তারা গ্রহণ করেনি অথচ জুলাই রাজবন্দীদের অবহেলা করে দুলাই সনদ প্রণয়ন করতে যাচ্ছে,এখনো শতশত মামলায় হাজিরা দিতে হচ্ছে।
কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করতে হচ্ছে এমতাবস্থায় জুলাই সনদে রাজবন্দিদের স্বীকৃতি না দিয়ে চুড়ান্ত করা হবে রাজবন্দিদের সাথে জাতীয় বৈষম্য।
তারা আরো বলেন,আমাদের দাবি যথাযথ মুল্যায়ন করা না হলে,কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।প্রধান উপদেষ্টা জুলাই সনদে রাজবন্দীদের স্বীকৃত না দিয়ে জাতীর সাথে তামাশা করছেন বলেও মন্তব্য করেন।
