রাউজানের পশ্চিমগুজরা ১২নং উরকিচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বনিক পাড়ায় বৃহস্পতিবার আগুনে পুড়ে ১৩ পরিবার সর্বাশান্ত হয়েছে । প্রত্যক্ষদর্শী শিক্ষক সিদুল কান্তি ধর জানান বিকাল ৩.৪৫ মিনিটে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয় ।
সাথে সাথে এলাকার জনগন ঝাপিয়ে পড়ে কিছুটা আগুন নেভানোর চেস্টা করলেও রাউজান ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত কর্মীরা এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রনে আনেন । ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে ।
এই ১৩ পরিবারের কেউ ঘরের কোন জিনিস বের করতে পারেননি । তারা সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নীচে অবস্থান করছেন ।
ক্ষতিগ্রস্থরা হলেন ১/হারাধন ধর পিতা- মৃত দীনবন্ধু ধর , ২/প্রদীপ ধর, পিতা-দীনবন্ধু ধর ,৩/ বিশু ধর , পিতা -লাল মোহন, ৪/কৃঞ্চ পদ ধর , পিতা-লাল মোহন, ৫/লিটন ধর , পিতা ধনঞ্জয় ধর , ৬/ টিটন ধর,পিতা ধনঞ্জয় ধর , ৭/অখিল ধর , ৮/কার্তিক ধর,৯/কাঞ্চন ধর ,১০/ মিলন ধর , ১১/পরিমল ধর, সর্বপিতা – বিমল ধর , ১২/বাবুল ধর, ১৩/ – শ্যামল ধর ।
আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পরিবার ।
