গতকাল ২০ সেপ্টেম্বর সকাল ১২ ঘটিকায় অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন সাথে দক্ষিণ নালাপাড়া ও সতীশ বাবু লেইন পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,এ সময় তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব এ্য সর্বশেষ কার্যক্রম বিষয়ে তদারকি করেন এবং পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পূলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, ট্রাস্টি দীপক কুমার পালিত,কোতয়ালী থানার ওসি মোঃ করিম,লায়ন অসিত সেন,অমল পাল, সতীশ বাবু লেইন পূজা উদযাপন পরিষদের সভাপতি কাঞ্চন দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল।আমরা সবাই মিলে মিশে আগামীর শারদীয় দুর্গোৎসব সুস্ট ও সুন্দর পরিবেশ উদযাপন করবো। বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত,ওসি আব্দুল করিম,একরাম হোসেন, সুজিত সরকার,জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী,সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, সন্তোষ নন্দী,চন্দন মজুমদার,কানু আচার্য,মৃনাল দাশ ,পলাশ দাশ, শাপলা বসাক প্রমুখ। মতবিনিময় সভা শেষে সতীশ বাবু লেইন পূজা উদযাপন পরিষদের কার্যালয় উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন।
