শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

সাতকানিয়া উপজেলা প্রশাসনের অভিযান, ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায়

আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

সাতকানিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্সের সহযোগিতায় বিভিন্ন পেট্রোল পাম্প ও সিলিন্ডার গ্যাসের গুদাম ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অগ্নিনির্বাপনের যথাযথ ব্যবস্থপনা না থাকায়,মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপন সিলিন্ডার সংরক্ষণ, আবাসিক এলাকায় সিলিন্ডার স্টক করায়,লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় অগ্নিনির্বাপণ আইন ২০০৩ এর ৪ ধারার অপরাধে ১৭ ধারায় ছদাহা বৈলতলীর সিলিন্ডার গুদামের মালিক মো. ফেরদৌসকে ৫০,০০০/- টাকা,কেরানীহাট এলাকার মেসার্স মজিদ পেট্রোল পাম্প এন্ড কোং কে ২০,০০০/- টাকা, সাঙ্গু এলপিজিকে ২০,০০০/- টাকা, বাজালিয়া অটো এলপিজিকে ১০,০০০/- টাকা, কেরানীহাট অটো গ্যাসকে ২০,০০০/- টাকা, তোহা এন্টারপ্রাইজকে ২০,০০০/- টাকা জরিমানাসহ মোট ১,৪০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অনতিবিলম্বে যেসব বহুতল ভবন/মার্কেট/ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা /সেইফ এক্সিটের ব্যবস্থা নেই সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়াও কেরানীহাট-বান্দরবান মহাসড়কে গাড়ি রাখার দায়ে কেরানীহাট বাস মালিক সমিতি থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।ভবিষ্যতে সড়কে বাস/গণপরিবহন পাকিং না করার বিষয়ে আদেশ প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান,
অভিযানে সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • পঠিত