রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

চট্টগ্রাম খাবারের জগতে সুনাম ও ঐতিহ্যের ক্ষেত্রে সবসময়ই এগিয়ে

চট্টগ্রামের বাকলিয়ার বাস্তুহারায় হোটেল মমতাজ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকার জনবসতিপূর্ণ এলাকা বাকলিয়ার বাস্তুহারায় বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নতুন আঙ্গিকে মান সম্পন্ন খাবারের প্রতিশ্রুতি নিয়ে হোটেল মমতাজ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৩ অক্টোবর শুক্রবার বিকাল চারটায় এ নতুন হোটেল মমতাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চাটগাঁ টিভির চেয়ারম্যান আলহাজ্ব আকতার উদ্দিন রানা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও চাটগাঁ টিভির ভাইস চেয়ারম্যান
জি. এম. মাহাবুব হোসেন, বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও চাটগাঁ টিভির পরিচালক আলহাজ্ব বাহার উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব, সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, এডভোকেট ইকবাল হোসেন, আবদুল করিম ও জসিম উদ্দিন, হোটেল মমতাজ এর মালিক মোহাম্মদ আলমগীর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম খাবারের জগতে সুনাম ও ঐতিহ্যের ক্ষেত্রে সবসময়ই এগিয়ে। সারাদেশে চট্টগ্রামের সুনাম, যশ, খ্যাতি ও ঐতিহ্য রয়েছে, এর ধারাবাহিক পথ ধরে নতুন আঙ্গিকে হোটেল মমতাজ এগিয়ে যাবে খাবারের ভোজন বিলাসী মানুষকে আস্হা অর্জনের মধ্য দিয়ে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এবং বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত