শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ইসরাইল থেকে মুক্তি পেয়ে তুরস্কে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম

অনলাইন ডেক্স

শুক্রবার (১০ অক্টোবর) তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে মুক্ত হওয়ার পর প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে স্বাগত জানান তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয়।
প্রধান উপদেষ্টার পেইজ থেকে শেয়ার করা পোস্ট শহিদুল আলম এবং মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ফ্রি ফ্রি প্যালেস্টাইন।

সম্প্রতি, ফিলিস্তিনের অবরুদ্ধ জনগণকে সাহায্যের জন্য গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে বাংলাদেশের হয়ে যোগ দেন দেশের প্রখ্যাত আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহিদুল আলম। তবে গাঁজার কাছাকাছি তাঁদের জাহাজ পৌঁছাতেই আটক হন দখলদার ইজরাইলি বাহিনীর হাতে।

  • সর্বশেষ
  • পঠিত