ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা সুদীপ মুখার্জি। ৫৭ বছর বয়সি এই অভিনেতা হাঁটুর বয়সি নায়িকা পৃথা চক্রবর্তীর সঙ্গে ঘর বাঁধেন। এ নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে এই দম্পতি খুব ভালো সময় পার করছিলেন। হঠাৎ তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে। ৬ মাস আগে সংসার ভাঙার ঘোষণা দেন পৃথা।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন পৃথা। এ অভিনেত্রী লেখেন, “আমি আর সুদীপ আর দম্পতি নেই। আনুষ্ঠানিকভাবে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমরা আজীবন বন্ধু হয়ে থাকব।”
