শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

নবজাতকটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে

খাগড়াছড়ি শহরের শান্তি নগর এলাকায় একটি নবজাতক শিশু পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার(২০ অক্টোবর) রাত ২টা বাজে ড্রেনের পাশে কচুরিপানার খোপে স্থানীয় এক নারী নবজাতকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

পরে সদর থানায় খবর দিলে, এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টীম তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়। নব জাতক বর্তমানে সদর হাসপাতালে ব চিকিৎসাধীন অবস্থায় আছে। (ছেলে সন্তান)

খাগড়াছড়ি সদর জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, পিএসসি, সন্তানের চিকিৎসা’সহ সকল প্রয়োজনীয় দায়িত্ব নিজ দায়িত্বে গ্রহণ করেছেন। ইতোমধ্যে তিনি সদর থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৫০০০ হাজার টাকা দিয়েছেন, যাবতীয় চিকিৎসা খরচ তিনি চালাবেন বলে জানিয়েছেন । পরবর্তীতেও তিনি অজ্ঞাত নবজাতকের পাশে থাকবেন বলে জানিয়েছেন ।

  • সর্বশেষ
  • পঠিত