শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

রাউজানে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চিত্রাঙ্কন-কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত হয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, ১০৮ প্রদীপ প্রজ্বলন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৫।

রাউজানের স্থানীয় শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় শতাধিক শিক্ষার্থী। তারা বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা লতা কলেজের সম্মানিত অধ্যাপক রাজীব বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত দাশ গুপ্ত, সুজন দাশ, ও রাউজান কলেজের প্রভাষক টুম্পা দে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখার সভাপতি শ্রীমান দাশ শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য সাগর দাশ, সাগর দাশ বাবু, বিপ্লব দাশ, অমর কৃষ্ণ দাশ, শান্তু বনিক, জয়শ্রী বৈষ্ণব, জুমা দাশ, তীর্থ, নিলয়সহ অসংখ্য ভক্তবৃন্দ ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের সূচনায় ভক্তবৃন্দের উপস্থিতিতে দামোদর ১০৮ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং সেরা ১০০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এই আয়োজনটি ভক্তি, আনন্দ ও সাংস্কৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান, চট্টগ্রাম-এর সার্বিক উদ্যোগে। এ আয়োজনে সহযোগিতা প্রদান করে সূর্য সংগ্রাম সংসদ ও শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির পরিচালনা পরিষদ।

পুরো আয়োজনটি রাউজানের সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে—যা ধর্মীয় সম্প্রীতি ও তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক সুন্দর উদাহরণ।

  • সর্বশেষ
  • পঠিত