শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

কাটগড় শ্নশান,শিব ও কালী মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষে মহতী ধর্মসম্মেলন অনুষ্ঠিত

রিমন মুহুরী, মহানগর প্রতিনিধি

কাটগড় হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষ্যে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের ৩য় দিন মহতী ধর্মসম্মেলনে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত। গতকাল

উক্ত মহতী ধর্ম সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজঅনুভাবক অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন বি. এফ. শাহীন কলেজের সাবেক উপাধ্যক্ষ অঞ্জন কান্তি দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, কাটগড় হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা মনোজ কান্তি সরকার, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লায়ন সম্পদ দে, বাগীশিক-চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি উত্তম শীল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কোতোয়ালি থানার সভাপতি সুজন ভট্টাচার্য্য, বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি-চট্টগ্রাম মহানগরের সভাপতি সোমা রানী দাশ, সবুজ চক্রবর্ত্তী, হৃষীকেশ সাহা।

এতে সভাপতিত্ব করেন কাটগড় হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সাধন নন্দী। সঞ্চালনায় ছিলেন পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিত চৌধুরী।

  • সর্বশেষ
  • পঠিত