দক্ষিণ রাউজান নোয়াপাড়া রক্ষিত গুহপাড়া শ্যামা সংঘের উদ্যোগে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। নানা ধর্মীয় আয়োজনে পরিপূর্ণ এই মহতী উৎসবকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় মায়ের পূজা, সন্ধ্যা আরতি, শুভ অধিবাস, মহানামযজ্ঞ, সংকীর্তন, গৌর-কৃষ্ণলীলা, মায়ের রাজভোগ নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণ।
শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সাতকানিয়া ধর্মপুরের শ্রীমান স্বাক্ষী গোপাল কৃষ্ণ দাশ ও তাঁর দল।
মহোৎসবে উপস্থিত ছিলেন শ্যামা সংঘের স্থায়ী কমিটির সভাপতি অপরূপ রক্ষিত, সহ সভাপতি অরুন কান্তি দাশ, সাধারণ সম্পাদক নিপুল কান্তি দে, এবং অর্থ সম্পাদক মিটু দাশ।
এছাড়া উৎসব কমিটির সভাপতি টিপু কান্তি দাশ, সহ সভাপতি জগদীশ চন্দ্র দে, পিন্টু দে, সুব্রত দে,
সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক, অর্থ সম্পাদক উজ্জ্বল দে,সুজিত দাশ (মিন্টু),কাঞ্চন দাশ,কাজল রক্ষিত,শিমুল দে,অর্ঘ্য দাশ (তীর্থ), নিলয় দে সহ অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন।
দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-নরনারীর অংশগ্রহণে অষ্টপ্রহরব্যাপী এই মহোৎসব এক আধ্যাত্মিক আবহে ও ভক্তিমূলক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
