মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় থেকে সাবেক উপজেলা যুবদলের সভাপতি এম ওমর আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে চকরিয়া সিস্টেম কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুব নেতা ও চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী।
এসময় তিনি বলেন এই যুবকদের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল, এবং আগামী সংসদ নির্বাচন যারা বানচাল করতে চাই তাদের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম ওমর আলী, সাবেক সাধারণ সম্পাদক জকরিয়া, এসময় ওমর আলী বলেন আমাদের যুবদল মামলা খেয়েছে হামলার শিখার হয়েছে, তবুও আমাদের যুবদল পিছপা হননি। সাবেক এমপি জাফরের হামলা ও মমলাকে উপেক্ষা করে হাজারও যুবদল নিয়ে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি।
সমাবেশে বক্তারা বলেন- আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর সালাম চকরিয়া উপজেলার কৃষক,শ্রমিক,যুবক,মা-বোনদের মাঝে পৌঁছে দিতে হবে। উন্নয়নের বরপুত্র,জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদ এর উন্নয়নের কথা জনগণ কে স্বরণ করিয়ে দিতে হবে
