শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চট্টগ্রামের রাউজানে বড়পীর আবদুল কাদের জিলানী’র স্মরণে মাহফিল ও কৃতি শিক্ষার্থী সম্মাননা

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:), গাউছুল আজম, মীর মহিউদ্দিন, হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (ক:) ও হযরত শাহসূফি মাওলানা আবদুল মান্নান ফারুকী ( রহ:) স্মরণে মিলাদ মাহফিল, কৃতী শিক্ষার্থী সম্মাননা ও ফাতোহা শরীফ সাময়িকী সূফিকথা’র ব্যবস্হাপনায় রাউজান উপজেলার কদলপুরস্হ হযরত শাহসূফি মিয়া শাহ ( রহ:) এর দরবার প্রাঙ্গনে গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার বাদে মাগরিব হতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী ছিলেন হাটহাজারী উপজেলার কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, গবেষক ও লেখক মূফতি সৈয়দ আবদুর রউফ আলকাদেরী।

সূফীকথা’র উপদেষ্ঠা সম্পাদক মোহাম্মদ এরশাদুল মোস্তফার সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথী ও অতিথীর মাঝে উপস্হিত ছিলেন কদলপুর শাহী দরবার শরীফের শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী, কদলপুর তৈয়বিয়া তাহেরীয়া মহিলা মাদ্রাসার সহ- সুপার মাওলানা মোহাম্মদ মোজাম্মেল , রাউজান প্রেসক্লাব’র প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, সূফীকথা’র সহকারী সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহীম, কদলপুর তৈয়বিয়া তাহেরিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সহ- সভাপতি মোহাম্মদ ইব্রাহীম চৌধূরী, মোহাম্মদ ফজলুর এমরান প্রমুখ।

অনুষ্টানে অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন মাওলানা আবদুল করিম চৌধূরী, মাওলানা মোহাম্মদ হোসাইন আল কাদেরী, মাওলানা নুরুল আমিন আল কাদেরী, মাওলানা ওবায়দুল মোস্তফা, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আবদুল কাদের মাওলানা মঈনুল মোস্তফা নঈমী
মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম উদ্দিন, সংগঠক মোহাম্মদ আলমগীর, নূরফাত হোসেন, মাওলানা মোহাম্মদ হোসেন, আহমদ হোসেন সেলিম, মোহাম্মদ বেলাল, ম ম আলমগীর, আকতার হোসেন, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।
উক্ত অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কিছু কৃতি শিক্ষার্থী ও কয়েকজন গুণীজনদের সম্মাননা ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।

এতে বক্তারা বলেন, একজন ভাল মানুষের উচিত নৈতিকভাবে, সহজভাবে মানুষের প্রশংসা করা, সম্মান করা, মঙ্গলকামনা করা ও বহুমুখী উপকার করা। সূফীকথার ব্যবস্হাপনায় শিক্ষা ও সেবামূলক কর্মকান্ডে সকলের এগিয়ে আসা উচিত।

  • সর্বশেষ
  • পঠিত