শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : এডভোকেট নাজিম

আবদুল্লাহ আল মামুন

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।

উপজেলা চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট ও বিজিসি ট্রাস্ট এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বৃহস্পতিবার বিকেলে  বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগসহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

সাধারণ জনগণের উদ্দেশে এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণসহ সকল শ্রেণির মানুষ ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে।”

নাজিমউদ্দিন চৌধুরী আরও বলেন, “দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।” তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

ওমর| চাখ

  • সর্বশেষ
  • পঠিত