লায়ন্স ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল জুবিলির উদ্যোগে এবং প্রশান্তি মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্রের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও মেন্টাল হেলথ সেমিনার অনুষ্ঠিত হয় ।
চান্দগাঁও থানাস্থ পাঠানিয়াগোদায় ২৪ নভেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিনামূল্যে ছয় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা ও চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৫ জন ছানি রোগী শনাক্ত করা হয় । তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
লায়ন্স ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল জুবিলির সভাপতি লায়ন মো: আব্দুল্লাহ আল মামুন এম জেএফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মাহাবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট মনোবিজ্ঞানী প্রফেসর ডা. শফিউল হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লায়ন জাহানারা বেগম, লায়ন তারেক কামাল, লায়ন শারমিন সুলতানা মৌ, ৃপ্রশান্তি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মো: সরোয়ার উদ্দিন,পরিচালক মো: সাইফুদ্দিন, লিও কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, লিও প্রেসিডেন্ট এশফাকুর রহমান নিশাত প্রমুখ।
