শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোনাখালী তৃণমূল ছাত্রদলের দোয়া মাহফিল

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন তৃণমূল ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে কোনাখালী ইউনিয়নের পুরিত্যাখালী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তৃতাকালে তৃণমূল ছাত্রদল নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি এখনো আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

আমরা কোনাখালী ইউনিয়ন তৃণমূল ছাত্রদল গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশনেতা তারেক রহমানের সুস্বাস্থ্য এবং জাতীয় রাজনীতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত