সরকারহাট বাজার থেকে চলাচলে সবচেয়ে ব্যস্ত সড়ক হচ্ছে হাজী সফর আলী সড়ক। এই সড়কটা স্টেশন রোড নামে বেশি পরিচিত। দুঃখের বিষয় হচ্ছে একটু বৃষ্টি হলেই এই সড়কের অবস্থা খুব খারাপ হয়ে যায়। পথচারী চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা, অফিসগামী চাকুরীজীবিরা সর্বোপরি সাধারণ মানুষ অনেক কষ্ট ভোগ করে কয়েকশো ফুটের এই জায়গাটা অতিক্রম করতে হয়।
রাস্তার দুইপাশের দোকানদার কিংবা মার্কেটের ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো রাস্তাটা!
এক ব্যাবসায়ী বলেন যেন পানির নিচে ডুবে আছে হাজারো মানুষের স্বপ্ন, ভোগান্তি আর ক্ষোভের প্রতিচ্ছবি এই সড়ক।
প্রতিদিন শতশত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, বৃদ্ধ-বাচ্চা— সবাইকেই পার হতে হয় এই কর্দমাক্ত পানির রাস্তা দিয়ে ।
ব্যাবসায়িরা বলছেন রাস্তার দুইপাশের দোকানপাট, ডায়াগনস্টিক সেন্টার— সবাই ক্ষতির মুখে।
বৃষ্টি মানেই বিক্রি বন্ধ, ব্যবসা ক্ষতিগ্রস্ত, রোগীরাও পৌঁছাতে পারেন না সঠিক সময়ে।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে মনে করেন স্থানীয় ব্যাবসায়ী ও জনসাধারন ।
সরকারহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, দোকানের মালিক পক্ষ এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন ।
