শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

সীতাকুণ্ডে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো দুই বন্ধু

আতিকুর রহমান রিয়াজ, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

৩১শে জুলাই বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের একজন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটার জাহানাবাদ এলাকার বাসিন্দা মোঃ মানিকের ছেলে, আরিফ হোসেন। অপরজন একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ জুয়েল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলযোগে আরিফ ও জুয়েল সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। বিএম গেইট সংলগ্ন স্থানে ইউর্টান করার সময় ঢাকামূখী মুসকান ভেজিটেবল অয়েলের ভাউচার তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের।

লাশ দুটি উদ্ধার করে স্থানীয়রা পরিবারের কাছে বুঝিয়ে দেয়। একই গ্রামে দুই বন্ধুর মৃত্যুতে গ্রামজুঁড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঘাতক ভাউচারটি আটক করলেও পালিয়ে যায় চালক।

  • সর্বশেষ
  • পঠিত