শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

সীতাকূণ্ডে দৈনিক বাংলার দিগন্তের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠান সম্পন্ন।

আতিকুর রহমান রিয়াজ সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের হলরুমে দৈনিক বাংলার দিগন্ত পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলার দিগন্ত ম্যাগাজিন মোড়ক উন্মোচন, গুনিজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

দৈনিক বাংলার দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নাছির উদ্দীন ভূঁইয়া সভাপতিত্বে এবং দৈনিক বাংলার দিগন্ত পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ ইউনুস সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি ইফতেখার আহমদ জুয়েল।

উদ্বোধক ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ- সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার মোঃ খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীনদৈনিক বাংলার দিগন্তের উপদেষ্টা ফাতেমা বেগম।
 বিভিন্ন সংগঠনের সদস্য, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও দৈনিক বাংলার দিগন্ত পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত