শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

সৈয়দ মস্উদ উল্লাহ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ সেমিফাইনাল

মোহাম্মদ তারেকুল ইসলাম দৌলত,হাটহাজারীর প্রতিনিধিঃ–

সৈয়দ মস্উদ উল্লাহ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫, প্রথম সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (পহেলা আগষ্ট) বিকেলে মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত তীব্র প্রতিন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে গহিরা টিম ওয়ারিয়ার্স রাউজান বনাম নাজির হাট ফুটবল একাডেমি দুই শক্তিশালী দল প্রতিদন্ডিতা করে, ট্রাইভেকারে গহিরা টিম ওয়ারিয়ার্স কে পরাজিত করে নাজির হাট তুরণ সমাজ কল্যাণ ফুটবল একাদশ ফাইনালে উত্তির্ন হয়।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় নাজিরহাট ফুট বল একাদশের গোলরক্ষক মেহেরাজ চৌধুরী সবজি  তাকে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার প্রদান করা হয় ।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইসহাক। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়বৃন্দের সাথে পরিচয় হন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাবেক সভাপতি ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইসহাক, সদস্য সচিব কাজী রবিউল ইসলাম রবি, আবুল কালাম মানিক, সৈয়দ আবদুল জব্বার, মুহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ জাহিদুল আলম।

  • সর্বশেষ
  • পঠিত