শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

জামায়াতে ইসলামীর আয়োজনে চকরিয়ায় গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুখানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামাতে ইসলামি কতৃক আয়োজিত বিশাল গণমিছিল পৌর-শহরের চিরিংগার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাস স্টেশনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া শহর এলাকা প্রদক্ষিণ করে জনতা শপিং চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, প্রাক্তন উপজেলা আমীর মাওলানা সাবের আহমদ ও মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম, পৌর সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালী, মাতামুহুরী সেক্রেটারী হোসনে মোবারক, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর ।

  • সর্বশেষ
  • পঠিত