চট্টগ্রামের চন্দনাইশে গণঅভ্যুন্থান দিবসে এলডিপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ আগস্ট উপজেলার দোহাজারী পৌরসভায় পৌর-এলডিপির উদ্যোগে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
বিজয় মিছিলটি বিকাল ৩টায় দোহাজারী ষ্টেশন রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোহাজারী সদরে মিলিত হয়। দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে এলডিপির সমর্থিত নেতাকর্মীরা এখানে মিছিল সহকারে এসে মিলিত হন।
মিছিলের নেতৃত্বে ছিলেন- দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লেয়াকত আলী, সাধারন সম্পাদক জামাল উদ্দীন, সহ সভাপতি নাছির উদ্দীন, মোহাম্মদ আলী, এলডিপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, এলডিপির নেতা উমর খাঁন, মুনসি মিয়া, কামাল উদ্দীন, প্রমুখ।
আবদুল্লাহ আল মামুন
