“একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে ,সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”
এই স্লোগানকে সামনে রেখে হাটহাজারীর সামাজিক ও মানবিক সংগঠন মির্জাপুর মানবিক অক্সিজেন সেবা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার দশটার দিকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মির্জাপুর মানবিক অক্সিজেন সেবা’র সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলামের পরিচালনায় সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ সাব্বির হোসেনের সভপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সামুন,সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক হাফিজুর রহমান রাফসান,দপ্তর সম্পাদক মোঃ সাদমান,ধর্মীয় সম্পাদক হাফেজ আব্দুল্লাহ রায়হান, ডাঃ ইমন দে,তারেকুল ইসলাম দৌলত,হাফেজ জিহাদ দুবাই প্রবাসী রবিউল হোসেন,ধ্রুব ও প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বৃক্ষের উপকারিতা ও পরিবেশের জন্য বৃক্ষের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। অরবিট প্লাস আইডিয়াল স্কুল,তালুকদার পাড়া মডেল নূরানী মাদ্রাসা, মির্জাপুর আইডিয়্যাল কিন্টার গার্ডেন স্কুল,সরকারহাট নূরানী হিফযুল কুরআন মাদ্রাসা, মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
