শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

উখিয়া-টেকনাফে বাংলাদেশ জামায়াতের ইসলামী রুকন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

এম এ সাত্তার আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ৩টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার জেলা জামায়াতের সম্মানিত অফিস সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহাজাহান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উখিয়ার কৃতি সন্তান মোহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। এই নির্বাচনকে সামনে রেখে তিনি সংগঠনের রুকন ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা নিজেদের সংগঠনকে আরও শৃঙ্খলিত ও শক্তিশালী করেন। এর মাধ্যমে নির্বাচনসহ অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডে সংগঠন আরও কার্যকরভাবে অংশ নিতে পারে।

এছাড়া, তিনি রুকন ভাইদের (সংগঠনের মূল সদস্য বা দায়িত্বশীলরা) প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন—তাঁদের নৈতিক আদর্শ, দায়িত্ববোধ, এবং সক্রিয় অংশগ্রহণ যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ, তারা যেন শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও মানুষের পাশে দাঁড়ায়, সমাজের উন্নয়নে ভূমিকা রাখে।

সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত এবং দারসুল কুরআন পেশ করেন কক্সবাজার জেলা জামায়াতের সভাপতি ও জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজারের সম্মানিত নেতা মাওলানা শফিউল হক জিহাদী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন: কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জনাব জাহেদুর রহমান।সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী পরিষদের সাবেক সভাপতি এডভোকেট শাহাজাহান চৌধুরী।জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর হোসেন সিদ্দিকী।উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ।

বক্তারা রুকনদের প্রতি আদর্শিক স্থিতিশীলতা, কর্মী গঠনে মনোযোগ এবং দেশব্যাপী সংগঠনের ভূমিকাকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।সম্মেলনজুড়ে ছিল প্রেরণা, দায়িত্ববোধ ও আত্মসমীক্ষার আবহ। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পঠিত