“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (০৯ আগস্ট) সকালে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে রাজার মাঠে আয়োজন করা হয় এক গণসংগীত এবং আলোচনা সভা।
এসময় বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ডা.মং উষাথোয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।
এসময় সাংবাদিক ও কথা সাহিতিক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম সহ বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটি বিভিন্ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠির জীবনধারণ ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এসময় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খেয়াং, খুমীসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠির নারী ও পুরুষেরা বর্নিল সাজে সেজে এই আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সরকারকে দ্রুত সময়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস এর দ্রæত বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ধারা উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
