মিরসরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ উদ্যোক্তা, যুব সংগঠন পুরস্কার শপথ পাঠ এবং যুব ঋণ, গাছের চারা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মীরসরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে দীন মোহাম্মদ ও তাসলিমা আক্তার প্রমির সঞ্চালনায়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
