শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

কবি লুৎফা শাহিন এর কবিতা , অপেক্ষায় থাকবো না

নিজস্ব প্রতিবেদক

অপেক্ষায় থাকবো না
লুৎফা শাহিন
যেতে চাইলে যাও-
বিবিধইচ্ছের প্রমোদভ্রমণ দেখে এসো লুকোনো ভাসান লোভে
আমি কিচ্ছু মনে রাখতে চাই না। সমুদ্রের রঙ কেঊ কী ধরতে পেরেছে! এখনো পথের পুরোটাই

বাকি-নির্বিকার জীবন বাতাসে অনিশ্চিত দ্বিধাময় অন্ধকার নিয়ে বেঁচে আছো
বোধের একাকিত্বে। স্পন্দনহীন সেলফোন পড়ে থাকবে মাথার ওপর আমার মাতমবিহিন
আয়ূর আয়নায়-
যেতে চাইলে যাও-
আমি নিষ্ঠুর ভালোবাসার জ্যোৎস্নায় এক থাকবো ! প্রাপ্তির কোনো হিশেব-নিকেশ
করবো না, আসলে এক জীবনে সবটুকু হয় না-অপ্রতিরোধ্য বিশ্বাস যদি বিদীর্ণহৃদয়
না বোঝে, শূন্যতার অগম্যতায় আজ আমি বিস্ময়-স্মম্ভিত বিষণ্ন অনায্য সাহস
নিয়ে দাঁড়িয়ে থাকবো একা
যদি বলো- ফিরে যাও,আমি মিথ্যে সুখ কিনবো না কারো কাছে আমার বোধের
বিপরীতে। আমি ফিরতে আসিনি,গ্রহনের মানসে সবাইকে দিতে এসেছি কেবল
মায়া-অম্লান থেকে যাবে এই কালান্তরের হৃদয়খানি আমার নীলাম্বরি খেলাঘরে
চলে যেতে চাও- যাও আমি প্রতীক্ষার চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবো না, আপত্তির
কোনো ঢেউ তুলবো না কক্ষনো শুধু এই স্বপ্নটুকু গোপনে রাখবো তোমাকে আমার অন্তরগহিনে হয়তো একদিন
ভালোবাসা-বুকে অরণ্য-অতলে কুহক শব্দে পাখির হৃদয় ভাঙবে! এখন অনায়াসে চলে যেতে
পারো –
চলে যাবে-যাও
আমার অনিবার্য স্পর্শাতীত আনন্দ-তৃপ্তি মারিয়ে অগণনচোখের ভর্ৎসনায় আমসমস্ত শরীরে মেখে গণতন্ত্রের মন নিয়ে বসে থাকবো অপেক্ষা নয় স্মৃতির মলাটে প্রকাশ্যঅর্থময় শ্রাবণেআমি এই শহরের সর্বনাশা ফুলের মধুদিনে কারো জন্য অপেক্ষায় বসে থাকবো না
অপসৃত রাঙানদীর তীরে ।

  • সর্বশেষ
  • পঠিত