শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বন্দর চেয়ারম্যানের সাথে বিজিএমইএ চট্টগ্রাম পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান-এর সঙ্গে বিজিএমইএ চট্টগ্রাম পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই সাক্ষাতে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়, যেমন— স্টোররেন্ট ও ট্যারিফ বৃদ্ধি, জাহাজ বার্থিং বিলম্ব, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের চ্যালেঞ্জ, এলসিএল ডেলিভারি সমস্যা, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট ঘাটতি, বে-টার্মিনাল প্রকল্প, ডিজিটালাইজেশন ও One Stop সার্ভিস।

সাক্ষাতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সাইফ উল্লাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, সাকিফ আহমেদ সালাম,পোর্ট বিষয়ক উপদেষ্টা এ.এম. মাহাবুব চৌধুরী এবং ওয়ার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান রায়ান শামস।

  • সর্বশেষ
  • পঠিত