শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

আজ শুভ জম্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক

আজ শুভ জন্মাষ্টমী। প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগের ভাদ্র মাসের আজকের এই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। শিষ্টের পালন ও দুষ্টের দমনে, অত্যাচারীর হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কংসের কারাগারে জন্ম নেন তিনি। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিকে এবারো দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালন করা হয় কৃষ্ণ জন্মাষ্টমী, যা হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলাকে কেন্দ্র করে মন্দির, গৃহ ও মন সাজিয়ে তোলা হয় গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে।

প্রতিবছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই মহোৎসব।

  • সর্বশেষ
  • পঠিত