শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

লেপআরসি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার চট্টগ্রাম ইউনিট-২’র শুভ উদ্ভোধন

মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম

লেপআরসি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার চট্টগ্রামের ইউনিট-২ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সুগন্ধা আবাসিক এর মনোরম পরিবেশে লেপআরসির ইউনিট ২ কার্যালয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়েছে।
লেপআরসি এর সিইও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ নাসির উদ্দীনএর সভাপতিত্বে, মার্কেটিং অফিসার মোহাম্মদ ইউনুস এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি জনাব ডাঃ কিশোর মহাজন , ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক চট্টগ্রাম মা ও শিশু হাসাপাতাল মেডিকেল কলেজ চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেপআরসি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার চট্টগ্রামের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ তাসলিম উদ্দিন, বিশেষ অতিথি জনাব মোঃ মুসা, জনাব মোহাম্মদ রবিউল হাসান জনি, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, চিফ ফিজিওথেরাপিস্ট জনাব মোহাম্মদ মিনহাজ উদ্দিন,
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাবা মারুফা তামান্না, মার্কেটিং অফিসার টিংকু চৌধুরী, ফিজিওথেরাপিস্ট তাবিদ হোসাইন অন্তর, চৈতী দে, পাপ্পু মানিক, মিতু দে, সীমা পালিত, মোহিনী বেগম সহ প্রমূখ।

  • সর্বশেষ
  • পঠিত