আসন্ন শারদীয় দুর্গোৎসব ও মহালয়া অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ। গতকাল বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
উল্লেখ্য ২৯শে সেপ্টেম্বর হতে ৩রা অক্টোবর শারদীয় দুর্গাপূজা এবং ২১ সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, প্রাক্তন সভাপতি দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল কান্তি দত্ত, নিবাস দাশ সাগর, সুনীল ঘোষ, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক চন্দন কুমার মজুমদার, অমিতাভ দাশ, অনিরূদ্ধ চৌধুরী জয়, রূপেশ শীল, কাঞ্চন আচার্য্য, সুভাষ সরকার, অ্যাড. তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল কান্তি রায়, লিংকন চক্রবর্তী, উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের মোহন দে, অমলেন্দু কনক, মাস্টার মাধব চন্দ্র দাশ, রবি মজুমদার, মাস্টার রতন চৌধুরী, ধনঞ্জয় দেবনাথ, অরুন পালিত বাসু, মাস্টার অশোক কুমার নাথ, অ্যাডভোকেট পংকজ চৌধুরী, প্রকৌশলী কাজল শীল, অ্যাড. মিহির দে, রাজীব চক্রবর্ত্তী, নিখিল দে, সাগর মিত্র, রূপেন চৌধুরী, রাজীব ধর, ডা. রিটন দাশ, রাজীব নন্দী, বিষুরাম বসু, তাপস দে, প্রদীপ ধর, রাজীব শীল, উজ্জ্বল দত্ত, বাবলু শংকর নাথ, সুমন দাশগুপ্ত, বাবুল বাহাদুর শাস্ত্রী, অরজিত কুমার দে প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন- খোকন সুশীল, মুরালী মোহন দাশ, নির্মল কান্তি ভট্টচার্য্য, বিধান চন্দ্র দাশ, পাবন কৃষ্ণা দাশ, নরোত্তম বণিক, টুটুল চৌধুরী, শিমুল রায় প্রান্ত, সোরভ নন্দী সিনহা, বিকাশ দাশ বিষু, দীপক কান্তি শর্মা, শ্যামল দাশগুপ্ত, ছোটন সরকার, সুচরিত ঘোষ, সনজয় দে প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলা/পৌরসভা শারদীয় দুর্গাপূজা-২০২৫ তালিকা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
