শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

মিরসরাইয়ে হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ (রহ.) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলাধীন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ (রহ.) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা।

ইবতেদায়ী শাখা

ইবতেদায়ী শাখার একক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুজন প্রার্থী।

জয়নাল আবেদীন (১ নং ব্যালট) পেয়েছেন ৪৯ ভোট।

মোহাম্মদ নাছির উদ্দিন (২ নং ব্যালট) পেয়েছেন ৮৭ ভোট।

ফলে মোহাম্মদ নাছির উদ্দিন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দাখিল শাখা

দাখিল শাখার ৩টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৬ জন প্রার্থী। ফলাফল নিম্নরূপ:

মোহাম্মদ আবুল কালাম (১ নং ব্যালট) – ৭৩ ভোট

মোঃ আলা উদ্দিন (২ নং ব্যালট) – ৯০ ভোট

জাগির হোসেন (৩ নং ব্যালট) – ৫৭ ভোট

মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪ নং ব্যালট) – ৩৯ ভোট

মোঃ রাসেল (৫ নং ব্যালট) – ৬৬ ভোট

মোঃ হারুন (৬ নং ব্যালট) – ৪৩ ভোট

এতে মোঃ আলা উদ্দিন (২ নং ব্যালট), মোহাম্মদ আবুল কালাম (১ নং ব্যালট) ও মোঃ রাসেল (৫ নং ব্যালট) সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন।

ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার উত্তম খীসা ফলাফল ঘোষণা করেন এবং নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান। একইসাথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পঠিত