শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

খিড়কি ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান-২৫ ইং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার, সংগীত পরিচালক ও সমন্বিত সংগঠন খিড়কি এর ১০ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণিজন সম্মননা প্রদান অনুষ্ঠান ২০২৫ ইং সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হল রুমে ৩০ আগষ্ট ২০২৫ ইং শনিবার
সংগীত শিল্পী খিড়কি র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব দে ও সংগীত শিল্পী আখি এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খিড়কির সভাপতি, সংগীত শিল্পী এফ, এ নয়ন চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সচিব জাহিদুল করিম কচি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন BNP র জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ,এম নাজিম উদ্দীন, সংগীত শিল্পী ও নিড এপারেল্স লিঃ র চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ, ফোর জুয়েল স্টিভিডিরিং লিঃ র ডিরেক্টর আলহাজ্ব মোঃ আকতার শরীফ, বাংলাদেশ বেতার সংগীত শিল্পী রবি চৌধুরী, বাংলাদেশ বেতার সংগীত শিল্পী সন্দীপন, বাংলাদেশ বেতার সংগীত শিল্পী ও খিড়কি র উপদেষ্টা আব্দুল মান্নান কাওয়াল, বাংলাদেশ বেতার সংগীত শিল্পী কল্যাণী ঘোষ, বাংলাদেশ বেতার সংগীত শিল্পী আলাউদ্দিন তাহের, বাংলাদেশ বেতার সংগীত শিল্পী মুন, নাট্যকার ও পরিচালক বাবুল হক, নাট্যজন রুপায়ন বড়ুয়া সহ প্রমূখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক ব্যাক্তিত্ব, সংগীত শিল্পী, গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার, সংগীত পরিচালক, পেশাজীবি, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন, তিনি তার বক্তব্যে তুলে ধরেন শিল্পী দের বিভিন্ন অবদানের কথা এবং শিল্পীদের বিপদে আপদে সবসময়ই সাথে থাকবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন। শপত বাক্য পাঠ করান বাংলাদেশ বেতার সংগীত শিল্পী রবি চৌধুরী,
সংগঠনের সেক্রেটারি রাজিব দে বলেন এ খিড়কি পরিবার আমাদের ভালোবাসা, আবেগ, অনুভূতির পরিবার। আসুন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তবেই সফলভাবে সম্পন্ন হবে সবকিছু।
সভাপতির বক্তব্য প্রদান কালে এফ, এ নয়ন চৌধুরী বলেন খিড়কি আমাদের জন্য অসাধারণ একটি সংগঠন।
যে সংগঠন আজ ১০ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যা সত্যি আমাদের জন্য বড় পাওনা। এ পরিবারের সকল সাথীদের সর্বোচ্চ সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন ও সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো আমরা সবসময়ই। অভিষেক অনুষ্ঠান গুণিজন সম্মাননা প্রদান শেষে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে

  • সর্বশেষ
  • পঠিত