শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আত্মীয়ের সাগরে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ  ১৬ ঘন্টা পর অবশেষে কক্সবাজার সাগরের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া আহনাফ নামের (১৭) পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত নয় মাসে মোট ১২ জনের মত পর্যটক মারা গেছে বলে জানাগেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে সমিতি পাড়া সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মরদেহটিকে উদ্ধার করা হয়। আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের ছেলে এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার সন্তান।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন তিনি। এ সময় তিনজন পর্যটক ভেসে গেলে লাইফগার্ড টিমের তৎপরতায় দুজনকে উদ্ধার করা হলেও আহনাফের সন্ধান মেলানি। নিখোঁজ ছিলেন।
অনেক সন্ধানে। প্রায় ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, রেসকিউ টিম বোটসহ দিন-রাত চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত আজ সকালে মরদেহটি উদ্ধার হয়।
কক্সবাজার বিচ সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘সোমবার সকাল ৬টায় সৈকতের সমিতি পাড়া এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে কর্বত্যরত ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে (গত নয়মাসে ২৫) কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জনের মত পর্যটক। এই সময়ে ৭৮ জনকে উদ্ধার করেছে সি-সেইফ লাইফগার্ড টিম।

  • সর্বশেষ
  • পঠিত