শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ফটিকছড়িতে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন আজ নাজিরহাট মেডিকেল গেইটে ফটিকছড়ির সচেতন জনসাধারণের উদ্যোগে বর্তমান ইউএইচও ও মেডিকেল সিন্ডিকেটের সাথে জড়িত সকলের অপসারণসহ স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ির নাজিরহাট মেডিকেলে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, রোগী ভোগান্তি ও চিকিৎসা বাণিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ ও প্রতিবাদের মুখে চট্টগ্রামের সিভিল সার্জন সরকারি সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সবার জন্য উন্মুক্ত সিভিল সার্জনের নাম্বার
রোগীরা যাতে সহজে অভিযোগ জানাতে পারেন, এজন্য সিভিল সার্জন তাঁর অফিসিয়াল নাম্বার জনসাধারণের জন্য উন্মুক্ত করেছেন। যেকোনো দুর্নীতি, হয়রানি বা চিকিৎসা সেবায় গাফিলতির অভিযোগ সরাসরি সিভিল সার্জন অফিসে জানানো যাবে।

★ পুরোনো ডাক্তার-স্টাফ বদলির দাবি
স্থানীয় সচেতন মহলের অভিযোগ—নাজিরহাট মেডিকেলে অনেক বছরের পুরনো ডাক্তার ও স্টাফরা সিন্ডিকেট করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও বিভিন্ন প্রকার বাণিজ্যিক কর্মকাণ্ড চালাচ্ছেন। দ্রুত তাদের বদলি করে “ সিন্ডিকেট” ভেঙে ফেলার দাবি জানান ।

  • সর্বশেষ
  • পঠিত