শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ইউএনও সহ ২০ জন আহত

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সংঘর্ষ

মোঃ আবুল কালাম আজাদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও স্টেডিয়াম ভাঙচুরের ঘটনা ঘটেছে । এই সময় সদরের ইউএনওসহ অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল খেলা হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

অভিযোগ উঠেছে অতিরিক্ত দর্শক ও উক্ত স্টেডিয়ামের ধারন ক্ষমতা চেয়ে বহুগুণ বেশী টিকেট বিক্রয় হলে দর্শকেরা গ্যালারিতে জায়গা না পেয়ে মাঠে নেমে এসে । ফলে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণা আনার চেষ্টা করলে তারা সামাল দিকে না পেরে হট্টগোল ও গন্ডগোল শুরু হয় এক পর্যায়ে প্রশাসনের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় । এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এ সময় সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন।

 

  • সর্বশেষ
  • পঠিত